আলো ডেস্ক: গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত কর্মচারীদের পাওনা আদায়ের জন্য লড়তে যাওয়া আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী ১২ কোটি টাকা ফি নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। কিন্তু প্রতিবেদনে এসেছে তিনি ১২ কোটি নয় ১৬ কোটি টাকা নিয়েছিলেন।
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে (কোম্পানি কোর্ট) ইউসুফ আলীর বিষয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়। বিষয়টি গতকাল মঙ্গলবার জানা গেছে।
এর আগে আইনজীবী ইউসুফ আলী বলেছিলেন, মামলায় মুহাম্মদ ইউনূসকে পরাজিত করে চাকরিচ্যুত কর্মচারীদের ৪৩৭ কোটি টাকা আদায় করে দিয়েছি। সেখান থেকে মোটা অঙ্কের ফি ক্লায়েন্টরা আমাকে দিয়েছেন।
১২ কোটি টাকার কথা যে বলা হচ্ছে, তা টোটালি একটি ইমাজিনারি ফিগার। তবে আমি বড় অঙ্কের ফি পেয়েছি। আমার ক্লায়েন্টরা বড় অঙ্কের টাকা পেয়েছেন, আমাকে বড় অঙ্কের ফি দিয়েছেন।
