আল আমিন স্বাধীন-
শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ আগস্ট) বিকাল ৫ ঘটিকার সময় প্রসাদপুর বাজারে বিএনপি’র পার্টি অফিসের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক শহীদুজ্জামান সালে আরো উপস্থিত ছিলেন মান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার, ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান সাংগঠনিক সম্পাদক শিপন হোসেন তেঁতুলিয়া ইউনিয়নের ছাত্রদলের সদস্য মাহমুদ রহমান তারেক, পলাশ হোসেনসহ সকল ইউনিয়নে ছাত্রদলের সদস্যবৃন্দ। পরিশেষে বিভিন্ন বক্তব্য ও মিছিলের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় ।
