আলো ডেস্ক: চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেল ৪টায় আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম ও বিএনপির সংলাপ হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসবে।
আর গণফোরামের নেতৃত্ব দেবেন দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। এ সময় মোহসীন মন্টুর সঙ্গে থাকবেন- গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদেরসহ শীর্ষ নেতাকর্মীরা।
গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এ তথ্য নিশ্চিত করে বলেন, সংলাপ শেষে গণফোরাম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীরা কথা বলবেন।
