প্রেস বিজ্ঞপ্তি-
০১ আগস্ট ২০২২ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে বাংলাদেশ ব্যাংকের SMESPD এর SEIP Project এর আওতায় Entrepreneurship Development Program এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল ও অতিরিক্ত পরিচালক মোঃ আরিফুজ্জামান; রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক ও এসএমই হেড শওকত শহীদুল ইসলাম।
এই Entrepreneurship Development Program এর কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার। ১ আগস্ট হতে ৩১ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত চলমান এই কর্মসুচিতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার ২৫ জন উদ্যোক্তা অংশগহণ করছেন।
