ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের দেশের প্রস্তাবিত শিক্ষা আইনের বিধান অনুযায়ী শিক্ষকরা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট টিউশন করাতে পারবেন না। তবে আইনের এই বিধান মানা হচ্ছে কি না তা মনিটর করার কোন বিধান রাখা হয়নি।
শিক্ষক তার নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট টিউশন করাচ্ছেন কি না তা মনিটর করবে কে? এইজন্য স্হায়ী শিক্ষা কমিশন দরকার। শিক্ষা আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে গেছে কি না, তা সরকার আনুস্ঠানিকভাবে জানায়নি।
যদি এই কমিশন চুড়ান্ত হয়ে থাকে,তাহলে যেন ইহা জনসমক্ষে প্রকাশ ও মতামতের সুযোগ করে দেওয়া উচিত। আমাদের দেশের কোচিং বাণিজ্যকে কোনভাবেই বৈধতা দেওয়া যাবে না।
তবে যেসব কোচিং সেণ্টারে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশনি করিয়ে অর্থ আয় করার সুযোগ পান, আমাদের দেশে এইসব কোচিং সেণ্টারগুলি চলতে দেওয়া যেতে পারে।
