স্টাফ রিপোর্টার-
রাজশাহী পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় গত ৩১ আগস্ট রাত্রী সারে ১০ টার সময় ১০০০- পিচ ইয়াবা ও ১ জন রোহিঙ্গাসহ দুই জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল।
গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (৩১) অপরজন হলো মোঃ হাবিবুল্লাহ সে কক্সবাজার উখিয়া থানাধীন কুতুপালং (রোহিঙ্গা ক্যাম্প) এ বসবাসরত মোঃ বকসুর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) এলাকায় মাদক ব্যাবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদের বসত বাড়িতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌছামালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে ০২জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে, অপর ০১জন কৌশলে রাতের আধাঁরে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, হাবিবুল্লাহ রোহিঙ্গা বলে শিকার করেন। বিভিন্ন সময় কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছে।
রাজু আহম্মেদ ও হাবিবুল্লাহ পরস্পর ব্যাবসার উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটগুলো কক্স্রবাজার উখিয়া থেকে সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় এনে বিক্রয় করছিলেন। তারা আরও বলেন, পলাতক ৩নং আসামীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে আসছিলেন।
আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০(ক)/৪১ ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
