আল আমিন স্বাধীন-
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপির নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে । মঙ্গলবার ( ২৬ জুলাই) পিড়াকৈর গ্রামের একটি আমবাগানে এ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠনে সভাপতি মোঃ ইছাহাক আলী সাধারণ সম্পাদক ডাঃ মুনসুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক নির্বাচিত হন।
উক্ত অনুষ্ঠানে রেজাউন্নবী হুদা এর সঞ্চালনায় ও মোঃ বাচ্চু রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি জনাব মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, আহŸায়ক মান্দা উপজেলা বিএনপি ও চেয়ারম্যান ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক, ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি। মোঃ আখেরুজ্জামান সেলিম। তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম আহবায়ক মান্দা উপজেলা বিএনপি। মোজাম্মেল হক মুকুল, যুগ্ম আহবায়ক মান্দা উপজেলা বিএনপি।
এছাড়া ও ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ হান্নান ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানসহ ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল নেতৃবৃন্দ।
পরিশেষে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বিএনপির সকল সদস্যদের নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হন।
