আলো ডেস্ক: বাগেরহাটে স্বামী পরিত্যক্তা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রাত ১২টার পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হই।
এ সময় গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) জাপটে ধরে বাড়ির পাশের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
তিনি আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা এলাকায় নানা অপরাধে জড়িত। বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
