Memphis Police Department officers work the scene of a post office after a shooting, Tuesday, Oct. 12, 2021 in the Orange Mound neighborhood of Memphis, Tenn. Police investigated a shooting Tuesday at a post office in an historic neighborhood of Memphis, Tennessee, the third high-profile shooting in the region in weeks.(Patrick Lantrip/Daily Memphian via AP)
এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছেন। এরপর নিজের বন্দুকের গুলিতেই হামলাকারী নিজেও নিহত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় একটি ডাকঘরে এ ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেমফিস এলাকায় ডাক বিভাগের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স কার্যালয়ে গুলি চালান ওই কর্মী। এতে সেখানকার দুই কর্মী নিহত হন। যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিংক সাংবাদিকদের জানান, হামলার শিকার দুই ব্যক্তি এবং বন্দুকধারী নিজেও ডাক বিভাগেরই কর্মী। যুক্তরাষ্ট্রের পোস্টাল ইন্সপেক্টর সুসান লিংক সাংবাদিকদের জানান, নিহত দুই ব্যক্তি ও অভিযুক্ত হামলাকারী; তিনজনই মার্কিন ডাক বিভাগের কর্মী। তবে আপাতত হামলা বা প্রাণহানির কোনো হুমকি নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কাজ করা মানুষের অভিযোগ, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও বন্দুক আইনগুলো অপেক্ষাকৃত শিথিল হওয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।
