স্টাফ রিপোর্টার-
সড়ক দূর্ঘটনায় রাজশাহীর কাশিয়াডাঙ্গায় মোস্তাকিম বিল্লা নামে ১ প্রিন্টিং প্রেসের কর্মকর্তা নিহত ও তুহিন নামে অপর ১ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত (শুক্রবার) ২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহা সড়কের কাশিয়াডাঙ্গা মোড়ে একটি ট্রাক ওভারটেক করার সময় মোস্তাকিমের মোটরসাইকেলকে পাশ থেকে চাপা দেয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাকিনের মামা রাসেল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মোস্তাকিম বিল্লা (২৮)। আহতর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
এ সময় মাথায়, ঘাড়ে ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয় মোস্তাকিম। পরে দূর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর ৪টার দিকে মোস্তাকিম মারা যান।
নম্র ভদ্র মোস্তাকিম মা বাবা, স্ত্রী ও ফুটফুটে দুটি মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মসজিদ পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।
