আলো ডেস্ক: জামালপুরের দুই উপজেলায় ছয়টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্রপ্রার্থীর জয়লাভ করেছেন। গত বুধবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন- ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে আনিছুর রহমান স্বতন্ত্র (চশমা), বেলগাছা ইউনিয়নে আবদুল মালেক (নৌকা), চিনাডুলী ইউনিয়নে আবদুস ছালাম (নৌকা), সাপধরী ইউনিয়নে শাহ্ আলম মণ্ডল (নৌকা), নোয়ারপাড়া ইউনিয়নে রোমান হাসান (নৌকা), পাথর্শী ইউনিয়নে ইফতেখার আলম বাবলু (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আশরাফুল ইসলাম আক্কাছ নির্বাচিত হয়েছেন।
