ভ্রাম্যমান প্রতিনিধি-
নাম মোঃ হাসেম আলী। ৪০ বৎসর ধরে বাংলাদেশ রেলওয়ে কাজ করছেন। ট্রেনের স্লিপার বসানো, ট্র্যাক ঠিক করা, লাইনচ্যুত ট্রেনকে সচল করার কাজ করেন তিনি দক্ষ হাতে। এখন এই ব্যক্তির ভবিষ্যৎ লাইনচ্যুত হতে চলেছে।
রেলওয়ের দক্ষ কর্মীদের বাদ দিয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিতে প্রজ্ঞাপন জারি করেছে রেলওয়ে মন্ত্রণালয়। ইহার ফলে অস্থায়ী নিয়োগে থাকা বিপুল পরিমাণ দক্ষ কর্মীর বেকার হওয়ার শঙ্কা তৈরী হয়েছে।
সংশ্লিষ্ঠ সূত্র থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, বাংলাদেশ রেলওয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের বেতন ভাতার জন্য আগামী অর্থ বৎসর থেকে কোন অর্থ বরাদ্দ দেওয়া হবে না।
বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়ে সম্প্রতি সংশ্লিষ্ঠ ব্যক্তিদের এই সিদ্বান্ত জানিয়ে দিয়েছেন। ইহার বিপরীতে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবল নেওয়ার আদেশ জারি করা হয়েছে। আর ইহার ফলে বাংলাদেশ রেলওয়ের কযেক হাজার দক্ষ কর্মীর বেকার হওয়ার শঙ্কা তৈরী হয়েছে। ( চলবে)
