ভ্রাম্যমান প্রতিনিধি-
পাল্লা দিয়ে বাড়ছে আমাদের রাজশাহী মহানগরীর জনসংখ্যা। এই শহরের মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পানির চাহিদা। ভ‚গর্ভস্থ উৎস থেকে রাজশাহী মহানগরীর পানির চাহিদার ৯০ শতাংশ পানি সরবরাহ করে রাজশাহী ওয়াসা। এই মহানগরীর পানির সংকট থেকে মুক্তি পেতে ” রাজশাহী ওয়াসা ভ‚- উপরিস্থ পানি শোধনাগার” শীর্ষক মেগা প্রকল্প হাতে নিয়েছেন।
এই প্রকল্পের আওতায় পদ্মা নদীর পানি বিশুদ্ধ করে পাইপ লাইনের মাধ্যমে মহানগরীসহ কাটাখালী, গোদাগাড়ী, নওহাটা পৌরসভায় সরবরাহ করা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৫০ কোটি টাকা। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এই মহানগরীর পাশাপাশি আশপাশের কয়েক লাখ মানুষের বিশুদ্ধ পানির সংকট দ‚র হবে।
কিন্ত দুঃখের বিষয়, এই পানি শোধনাগার মেগা প্রকল্পের কাজে কোন গতি নেই। এক বৎসর পার হলেও এই প্রকল্পের দৃশ্যমান কোন অগ্রগতি নাই। প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না এই নিয়ে আমাদের মহানগরী ও আশপাশে চলছে নানা গুঞ্জন। রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন আমাদের প্রতিবেদককে বলেন, প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা প্রক্রিয়াকরণের মধ্যে আমরা আছি।
“এক্সিম ব্যাংক অব চায়না ” যারা এটার অর্থায়ন করার কথা, তারা ইভ্যালুয়েশন করছে। তাদের ইভ্যালুয়েশন শেষ হলেই আমরা চুক্তি সম্পন্ন করব। রাজশাহী ওয়াসার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ২০১৫ সালে এই প্রকল্পটির খসড়া সম্পন্ন করা হয়। ইহার পরের বৎসর বাংলাদেশ ও চীনের মধ্যে এই নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। চীন দেশের এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থ জোগান দিচ্ছে।
২০২১ সালের মার্চ মাসে রাজশাহী ওয়াসা চীনের “হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানী লিমিটেড” এর সঙ্গে এই মহানগরীর ভ‚-উপরিস্থ পানি শোধনাগার নির্মাণ শীর্ষক ৪ বৎসর মেয়াদী একটি মেগা প্রকল্প গ্রহণ করেন।
