আলো ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়ায় চেতনানাশক স্প্রে করে অপহরণের আটদিন পর কিশোরীকে উদ্ধার করেছ পুলিশ। এ সময় সাইফুল ইসলাম (২৩) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
গ্রেপ্তার সাইফুল উপজেলার ইকড়ি ইউনিয়নের ইয়াকুব হাওলাদারের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান বলেন, ২১ মে রাতে পাঁচসহযাগীসহ সাইফুল ইসলাম নাকে চেতনানাশক স্প্রে করে ওই কিশোরীকে তুলে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ২৩ মে রাতে ছয়জনকে অভিযুক্ত করে ভান্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত রোববার সন্ধ্যায় ঢাকার ভাটারা থানা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়।
কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছ। গ্রেপ্তার অপহরণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
