স্টাফ রিপোর্টার-
সারাদেশের ন্যায় রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি) উদ্দোগে সাহেব বাজার জিরো পয়েন্টে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। এরপর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে এর বর্ণাঢ্য র্যালি শুরু করে রাজশাহী কলেজে এসে শেষ হয়।
পরবর্তীতে রাজশাহী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল People Peace Progress. The Power of Partnerships অর্থাৎ ” জনগণ শান্তি প্রগতি; অংশীদারিত্বের শক্তি”।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মূল কার্যক্রম গুলো তুলে ধরেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশসহ অন্যান্য দেশের সকল শান্তিরক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গকারী বীর শান্তিরক্ষী সদস্যদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানের পুলিশ কমিশনার বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বাংলায় প্রদত্ত ঐতিহাসিক ভাষণের কথা উল্লেখ করেন। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনীর অনন্য ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুলিশের বিভিন্ন ইউনিট-সহ সেনাবাহিনী, র্যাব, বিজিপি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান-সহ সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরএমপি কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আবু হাসান মো: তারিক বিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রাজশাহী রেঞ্জ জনাব মো: আব্দুল বাতেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র্যাব, বিজিপি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান-সহ প্রায় ৪২ টি প্রতিষ্ঠানের ৫০০ জন অংশগ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন), জনাব মোঃ মজিদ আলী বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), প্রফেসর আসাবুল হক, প্রক্টর, রাবি, প্রফেসর জনাব মোহা: আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, প্রফেসর হাবিবুর রহমান সাবেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ, বীর মুক্তিযোদ্ধা মো: আলী কামাল, ভারপ্রাপ্ত সভাপতি, মহানগর আওয়ামী লীগ, জনাব লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, অধিনায়ক, র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫, রাজশাহী, জনাব মেজর মোবাশ্বের হাসান খান, বিআইআরসি এবং জনাব ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ-সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
