রাজশাহী জেলা-যুগান্তর
ভ্রাম্যমান প্রতিনিধি-
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসে ১৩টি গাড়ি, ৪টি মোটর সাইকেল অকেজো অবস্থায় পড়ে আছে। কোন-কোন গাড়ির যন্ত্রাংশ ক্ষয় হতে হতে মাটির সঙ্গে মিশে গেছে। তাও গাড়ি গুলি নিলামে বিক্রি করা হচ্ছে না। এই গাড়ি গুলির কাগজপত্র হারিয়ে যাওয়ার কারণে এমন দশা হয়েছে বলে জানা যায়। নির্ভর যোগ্য স‚ত্র থেকে জানা যায় যে, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে এই গাড়িগুলি পড়ে আছে। ইহার মধ্যে ৬টি জিপ, ২টি পিকআপ, ১টি ট্র্যাক্সি, ৪টি মোটর সাইকেল আছে। সবচেয়ে ভাল অবস্থায় আছে ১টি পাজেরো জিপ।
এই গাড়িটি ব্যবহার করতেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ)। এখনও এই গাড়ির সামনে ঔ কর্মকর্তার পদবি লেখা স্টিকার লাগানো আছে। আমাদের প্রতিবেদক আরও জানতে পারেন যে, এই অফিসে অযত্ন- অবহেলায় পড়ে আছে ৫টি জিপ, ১টি ট্র্যাক্সি। ২টি পিকআপ এর টায়ার নষ্ঠ হয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে।
এইসব গাড়ি গুলিতে ব্যাটারী, সিট, হেডলাইট থেকে শুরু করে গুরুত্বপ‚র্ণ অনেক যন্ত্রাংশ নাই। একটু দুরে পড়ে আছে ৪টি মোটর সাইকেল। ইহার মধ্য থেকে ৩টি মোটর সাইকেলের বেশীর ভাগ যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে।
সরজমিনে গিয়ে আমাদের প্রতিবেদক এই স্বাস্থ্য পরিচালক অফিসের একজন গাড়িচালকের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, জিপ গাড়িগুলি ও মোটর সাইকেলগুলি সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিসের কাজে ব্যবহার করা হত। দীর্ঘদিন থেকে এই গাড়িগুলি এখানে পড়ে আছে। এই গাড়িগুলির কাগজপত্র কোথায় আছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এইজন্য এই গাড়িগুলি, মোটর সাইকেলগুলি মেরামত করে রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না।
