খোরশেদ আলম, বাগমারা-
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইন্সপেক্টর আফজাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু বকর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ করিম।
হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি হোসাইন মোবারক, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ রমজান আলী, আপেল মাহমুদ রাঙ্গা, সাজু মাহমুদ, জয়নাল আবেদীন, আবু রায়হান, আশিক ইসলাম, আলামিন ইসলাম স্বাধীন, রাজু আহমেদ মাহাবুব রহমান মনি ।
