আলো ডেস্ক: নোয়াখালীর চাটখিলে বিয়ের সাত দিনের মাথায় পলি আক্তার (২১) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ওই নববধূর শ্বশুরবাড়ি রামনারায়নপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁনমিয়া চৌকিদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার পারিবারিকভাবে রামনারায়নপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের (৪২) সঙ্গে পলির বিয়ে হয়। বরের বয়স বেশি হওয়ায় পলির এ বিয়েতে মত ছিল না। চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ওই নববধূর লাশ উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
