স্টাফ রিপোর্টার-
রাজশাহীতে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, জেলা এনএসআই এঁর যুগ্ম পরিচালক মো. ছানোয়ার হোসেন, আরএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মো. রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান।
এছাড়াও জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমাসহ জেলা সকল উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
মা’য়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সভায় বক্তারা বলেন, শুধু সন্তানের জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশসহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে। মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা।
পবা উপজেলা: পবা উপজেলায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক শাহানাজ পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবাইদা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পবা উপজেলা কিশোর কিশোরী ক্লাব সংগীত শিক্ষক আসলাম আলী, রিমন, মনোয়ারা পারভীন ও আবৃত্তি শিক্ষক সাজু আহম্মেদ।
এছাড়াও আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি ও সংগীত শিক্ষক এবং ছাত্র ছাত্রীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে স্বাধীনতা। সন্তানের জন্য গর্ভধারিণী মাকে ভালোবাসার কোনো বিশেষ দিন থাকে না। আজকের মা দিবসে এই প্রতিজ্ঞা করি প্রতিটি মুহুর্তে মাকে যেন আমরা কোন ভাবে কষ্ট না দিই। সব সময় তাদের সেবা যত্ন করি।
তিনি আরো বলেন ছেলে ও মেয়ের নিজের মা ও বাবা এবং শাশুড়ী মা ও শশুর বাবার প্রতিও সকলের দায়িত্ব আছে। কোন অবস্থায় যেন অবহেলা না করে কোন আশ্রয় কেন্দ্রে না পাঠায়। বিশ্বজুড়ে প্রতিটি সন্তান প্রতিদিনের মতোই মাকে একই ভাবে ভালোবাসবে প্রত্যাশা।
