আলো ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বিবৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। স্পিকারের শোক: আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী-প্রতিমন্ত্রী ও রাজনীতিকদের শোক: আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক জানিয়েছেন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল এবং রাজনৈতিক অঙ্গনের নেতারা। গত শুক্রবার দিবাগত রাতে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক জানানো মন্ত্রীরা হলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। প্রতিমন্ত্রীরা হলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রমুখ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া শোক জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শোক প্রকাশ করে বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশকে প্রচণ্ড রকম ভালোবাসতেন।
তিনি দেশের স্বার্থ নিয়ে ও দেশের অভাবি মানুষের কথা ভাবতেন। তিনি ছিলেন স্বমহিমায় মহিমান্বিত ও স্মরণীয় একজন অর্থনীতিবিদ। এক কথায়, স্মৃতিতে ধরে রাখবার মতো একজন সফল অর্থমন্ত্রী। তার এ চলে যাওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তার অভাব কোনো কিছুতেই পূরণীয় নয়। শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুহিতের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথক শোকবার্তায় মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে তথ্য ও স¤প্রচার মন্ত্রী হাছান মাহমুদ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
