প্রেস বিজ্ঞপ্তি
ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ব্র্যাক শিরোইল কলোনী অফিসের আসাম কলোনী বসতির নব গঠিত কমিটি আসাম কলোনী বসতি সহায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৫০ জন অসহায় ও দরিদ্র সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কমিটির সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের মাধ্যমে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেন ব্র্যাক, ইউপিজি কর্মসূচি, আরবান।
এজন্য কমিটির সকল সদস্যসহ অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা তারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মোঃ বাদশা শেখ, সহ সভাপতি শামীমা ইয়াসমিন শিখা, সাধারণ সম্পাদক মোঃ এমরান আলী, অর্থ সম্পাদক মোঃ আলী আক্কাস মোল্লা, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক রেশমা ও সাধারণ সদস্য মোঃ আশিকুর রহমান ও সাহিদা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউপিজি কর্মসূচির সম্মানিত ZM মোঃ আব্দুস সেলিম ও RM লাকী খাতুন এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাগণ। অতি দরিদ্র সদস্যদের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, গুঁড়া দুধ ও সাবান বিতরণ করা হয়। ঈদের আগে এই অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো আমাদের প্রাপ্তি।
