আলো ডেস্ক: তুরস্কের রাষ্ট্রপতির আমন্ত্রণে দেশটি সফরে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সেখানে তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেবেন তিনি। গতকাল রোববার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভ‚ঞাঁর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের রাষ্ট্রপতির আমন্ত্রণে দেশটির সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান বিচারপতি গত শনিবার তুরস্ক গমন করেছেন। আগামী শুক্রবার পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অনুপস্থিতকালীন সময়ে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।
