আলো ডেস্ক: রাজশাহীর চারঘাট এলাকায় এক গ্রাম্য চিকিৎসককে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকার একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম।
তিনি জানান, কানজগাড়ি এলাকার একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আব্দুল মান্নান (৬০) কানজগাড়ি গ্রামের করিম মণ্ডলের ছেলে। শলুয়ার মালেকার মোড়ে একটি ওষুধের দোকান চালাতেন তিনি।
ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন দেখা গেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
