স্টাফ রিপোর্টার
আত্মহত্যাকারী আদিবাসী কৃষকের পরিবারের পাশে দরিয়েছেন এমপি ফারুক চৌধুরী। সেচের পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তাদের শাস্তি হওয়া দরকার বলে মন্তব্য করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে দুই কৃষকের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি মৃত কৃষকের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়াসহ তাদের পরিবারকে সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। তিনি আরো জানান এই পরিবারের পাশে থাকবেন চেয়ারম্যান সোহেল।
