রা জ শা হী র আ লো : তথ্যবিবরণী আজ বৃহস্পতিবার পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ। নববর্ষ উদযাপনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিষেধাজ্ঞা জারি করেছে।
গতকাল বুধবার (১২ এপ্রিল) আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।আদেশে আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ছ) ও ২৬ (জ) ও ২৬ (ট)(ই) ধারায় অর্পিত ক্ষমতাবলে জনসাধারণের সার্বিক নিরাপত্তার স্বার্থে নগরবাসী এবং যানবাহনে আরোহীদের অসুবিধা ও বিরক্তি দূরীকরণের জন্য রাস্তায় সকল প্রকার গান-বাজনা, বাদ্যযন্ত্র ও হর্ণ বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা ও র্যালিতে অংশগ্রহণকারীদের মুখে কোনো প্রকারের মুখোশ পরিধান ও বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন- ভুভুজেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এ দিন বিকেল ছয়টার পূর্বে উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত সকল অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে ও রমজানের পবিত্রতা বজায় রেখে শেষ করার জন্য উক্ত আদেশের অনুরোধ করা হয়। অনুষ্ঠানস্থলে জনসাধারণ কোনোরূপ ব্যাগপ্যাক, হাতব্যাগ, লাইটার ও ম্যাচ বহন করতে পারবে না। নিষেধাজ্ঞা ভঙ্গ করা হলে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়।
