রা জ শা হী র আ লোঃ – নওগাঁর পোরশা সীমান্ত থেকে মামুন (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।
মামুন পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় নিজ বোরো ধানের ক্ষেতে সেচ দিতে যান মামুন।
এ সময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন জানান, টহলরত কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মামুনকে আটক করে নিয়ে গেছে। তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।
