রা জ শা হী র আ লোঃ – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবোঝাই ট্রাক উল্টে মোসা. মাসেদা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসেদা বেগম সোনাপুর গ্রামের বুদ্ধু আলির স্ত্রীর। পুলিশ ও স্থানীয়রা জানান, বালুবোঝই ট্রাকটি পিরোজপুর থেকে বারিক বাজারের দিকে যাচ্ছিল। পথে সোনাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এ সময় ঘটনাস্থলেই পথচারী মাসেদা বেগমের মৃত্যু হয়। এ সময় আরও একজন পথচারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়েছেন।
