আলো সা রা দে শ ডেস্ক: দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ৩০ মার্চ রেজিস্ট্রার দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, আইন-শৃঙ্খলার অবনতি, দেশের বিভিন্ন স্থানে সরকার-বিরোধী স্লোগান দিয়ে জনগণের মধ্যে ভয়-ভীতি সঞ্চারসহ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জবি থেকে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হলো।
বহিষ্কার শিক্ষার্থী হলেন- ইব্রাহীম আলী, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ইসরাফিল হোসেন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ, ইতিহাস বিভাগ। আল-মামুন রিপন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ, সংগীত বিভাগ। মো. মেহেদী হাসান, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ, লোকপ্রশাসন বিভাগ। মো. রওসন উল ফেরদৌস, ২০২০-২০২১ শিক্ষাবর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ।
মো. মেহেদীহাসান, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শ্রাবণ ইসলাম রাহাত, ২০২০-২০২১ শিক্ষাবর্ষ, বাংলা বিভাগ। মো. ফাহাদ হোসেন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ, ব্যবস্থাপনা বিভাগ। মো. ওবায়দুল ইসলাম, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। মো. শাহিন ইসলাম, ২০২০-২০২১ শিক্ষাবর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ। আবদুর রহমান অলি, ২০২০-২০২১ শিক্ষাবর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ।
জানা গেছে, গত ২৪ মার্চ মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি মেস থেকে অভিযান চালিয়ে শিবিরসন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
