রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বার্ষিক বনভোজন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১শে মার্চ বৃহস্পতিবার নগরীর শহীদ জিয়া শিশু পার্কে সকাল থেকে সারাদিন ব্যাপী এ প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যেখানে রাজশাহীর আলোর সাথে সংশ্লিষ্ট সকলে তাদের পরিবারের সদস্য নিয়ে উপস্থিত ছিলেন এবং তাদের অংশগ্রহণে গান, কবিতা, কৌতুক পরিবেশিত হয় এবং শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমানের সভাপতিত্বে বার্ষিক বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র উপদেষ্টা লায়ন ডা. এস.এম.এ মান্নান, এ পত্রিকার উপদেষ্টা যথাক্রমে আলহাজ্ব মোঃ আবু বাক্কার, আলহাজ্ব মোঃ ইলিয়াস ব্যাপারী, মোঃ মামনুর রশীদ, নির্বাহী সম্পাদক এস.এম আব্দুল মুগনী নিরো, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল খালেদ সজীব, সাব-এডিটর মশিউর রহমান মনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওয়ালী খান, জনসেবা ইউনানী মেডিকেল ও ফার্মেসীর হাকিম মোঃ রাসেল মিয়া, মমতা নার্সিং হোমের ডিরেক্টর ও সি.ই.ও মোঃ মনিরুজ্জামান ও ম্যানেজিং ডিরেক্টর শবনম মোস্তারী মমি, আলহাজ্ব আব্দুস সোবহান, সালাউদ্দিন নয়ন, শহিদুল আলম তোতা, চৌধুরী ফার্মেসীর প্রোপাইটর সুমন চৌধুরী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান বাদশা, শামসুল ইসলাম, সাজ্জাদুল তুহিন, আব্দুল হামিদ বাদশাহ, তানজিলুল ইসলাম লাইক, ফটো সাংবাদিক আবিদ হাসান সানু, ওয়েব ডিজাইনার মোঃ সুমন, সহঃ এ্যাড ম্যানেজার নান্নু, কম্পিউটার অপারেটর আলম, স্টাফ আমির হোসেন প্রমুখ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত পত্রিকার সম্পাদকের একমাত্র মেয়ে আজিমা পারভীন টুকটুকি। এছাড়াও বনভোজনে দুপুরের খাবারের পর সম্মানিত অতিথিদের সংক্ষিপ্ত অনুভুতি ব্যক্ত এবং পরিশেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।
