রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
গত ২৬শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে, আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে লাখো ছাত্র-জনতা দলেদলে মুক্তিবাহিনীতে যোগদান করে বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে তুলে নেয় অস্ত্র।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ত্রিশ লক্ষ মানুষের তাজা প্রাণ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা লাভ করি স্বাধীনতা, স্বাধীনতার রক্তিম সূর্যকে। যা আজ জলজল করছে আমাদের মধ্য গগণে। সেই ২৬ শে মার্চ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রূপসী বাংলা মহিলা সংস্থা আয়োজন করেছে বিভিন্ন কর্মসূচীর।
তার মাঝে ছিল ২৬ শে মার্চের সকালে রাজশাহী কলেজের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। সেখানে উপস্থিত ছিলেন রূপসী বাংলা মহিলা সংস্থার সভাপতি ইয়াসমিন বেগম সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্ধ। এরপরে সকাল ১১ ঘটিকা হতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচ্য সভায় প্রতিনিধিত্ব করেন রূপসী বাংলা মহিলা সংস্থার সভাপতি ইয়াসমিন বেগম কোষাধক্ষ্য ইসাবেলা নুসরাত জাহান, ডিরেক্টর ম্যানেজমেন্ট রূহুল আমিন, সহ-সভাপতি মাহবুবা সরকার সহ অনেকে।
দুপুর ১২:০০ টা থেকে ১২:৩৩ পর্যন্ত পথকুঁড়ি শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেন রূপসী বাংলা মহিলা সংস্থার সভাপতি এবং কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসী বাংলা মহিলা সংস্থার সভাপতি ইয়াসমিন বেগম, সহ-সভাপতি মাহবুবা সরকার, কোষাধক্ষ্য ইসাবেলা নুসরাত জাহান, সদস্য সাবরিন নাহার, ডিরেক্টর ম্যানেজমেন্ট রূহুল আমিন সহ রূপসী বাংলা মহিলা সংস্থা এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
