রা জ শা হী র আ লোঃ – আব্দুল জব্বার
গোদাগাড়ী হচ্ছে বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার মধ্যে রয়েছে থানা। যার নাম হচ্ছে গোদাগাড়ী মডেল থানা। এক সময় এই থানা এলাকা ছিল মাদকের স্বর্গরাজ্য। থানার আশেপাশের চায়ের দোকান গুলোতে চা আড্ডায় বসে মাদক বিষয়ে ভিন্ন ভিন্ন গল্প করতে শুনা যেত।
২০২১ সালের প্রথম দিকে থানার সামনে চোখ রাখলেই দেখা যেত দালালদের আনাগোনা ও গোল মিটিং। শুধু তাই নয়, দালালরা মাদক ব্যবসায়ী অথবা মাদক বহণকারি থানায় আটক হলেই মাদক ব্যবসায়ীদের একটি চক্র মাদক কারবারিকে ছাড়াতে ছুটে আসত থানায়, ওই দালালদের সহযোগিতায় এলাকায় প্রায় যুক্ত হতো নিত্য নতুন নামের মাদক। সর্বগ্রাসী মাদকের থাবায় যুক্ত হয়েছে যুব সমাজ, মাদকের বিষে নীল মাদকে জড়িয়ে যাওয়া যুব সমাজের মেধা।
নেশায় ভরপুর হাবু ডুবূ এলাকায় বতর্মানে মাদকের সহজলভ্যতা অনেকটাই কম। মাদক কারবারি দালালরাও থানা এলাকা থেকে দেখা যায় লাপাত্তা।
তবে তথ্য অনুসন্ধানে বারুই পাড়া, রেল বাজার, মাদারপুর, সিএন্ডবি, আঁচয়া, গড়ের মাঠ, রেল গেট, বাইপাস, ৬নং মাটি কাটা, বিদিরপুর, প্রেমতলী একাধিক ব্যাক্তির সঙ্গে কথা বলে জানা যায়, গোদাগাড়ী থানায় বতর্মান ওসি কামরুল ইসলাম যোগদানের পর থেকেই বড় বড় মাদক ব্যবসায়ীরা শহরে পালিয়ে গা ঢাকা দিয়েছে।
এলাকায় চুনোপুটিরা থাকলেও তারা থাকছে ধারা ছোয়ার বাইরে। তাছাড়া মাদক নিয়ন্ত্রণও সব ধরনের অপরাধ রোধসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন রাত সুনামের সাথে কাজ করছে বলে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিরা জানান।
এদিকে সচেতন একটি মহল বলছে, এস আই সাহেদ আলী তার ফোর্স নিয়ে গত ১৮মার্চ ভোরের দিকে গোদাগাড়ী কেল্লাবাড়ি পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ৮০ বোতল ফেন্সিডিল সহ মারুফ নামে এক ব্যাক্তিকে হাতে নাতে আটক করে।
উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ আশরাফ ও এনতাজ আলী দু’জন বলেন, ঘটনাস্থলে ৮০ বোতল ফেন্সিডিল সহ মারুফকে আটক করেছে এটাই সত্য কিন্তু ওই সময় পুলিশের কাছে কয়েক জন দালাল আসামীকে ছাড়াতে তদবির করতে চেয়ে ছিল কিন্তুু পুলিশ শুনেনি। পরবর্তীতে আসামীকে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, বর্তমান গোদাগাড়ী থানার ওসি থানার দায়িত্বভার গ্রহণের পর থেকে এলাকায় অপরাধ প্রবণতা সহ মাদকের ব্যবসা অনেকটাই কমে গেছে। বিগত ওসিদের সময় থানা এলাকাটি অপরাধী ও মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছিল। সন্ধ্যার পর থেকে গভীররাত অবধি চলত অর্থ বানিজ্য ও দেনদরবার।
ওই সময় এলাকায় বিভিন্ন অপরাধও বেড়ে যায়। আমরা সাধারন মানুষ থানায় গিয়ে প্রশাসনের কোন সহযোগিতা পাইনি, কারন তারা অপরাধীদের দেন-দরবার নিয়েই ব্যস্ত থাকতো। বর্তমান ওসি থানার দায়িত্ব নেবার পর থেকে এলাকায় সব ধরনের অপরাধ প্রবনতা কমে গেছে। মাদক ব্যবসায়ীরাও আর থানায় পাত্তা পায় না।
তিনি গোদাগাড়ী মডেল থানাকে দালাল মুক্ত করেছেন। এখন আমরা কোন কাজে থানায় গেলে ওসি সাহেব তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন। আমরা বর্তমান গোদাগাড়ী মডেল থানার ওসির প্রতি কৃতজ্ঞ।
