রা জ শা হী র আ লোঃ – প্রেস বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক লিমিটেড এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী বিভাগের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। উক্ত র্যালীটি সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস রাজশাহী চত্ত্বর থেকে আরম্ভ হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অত্যন্ত আনন্দমূখর পরিবেশে র্যালীতে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ মোস্তফা আলী সিদ্দিকী, জেনারেল ম্যনেজার’স অফিস, রাজশাহী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব রথীন্দ্রনাথ চক্রবর্তী, জনাব মোঃ মোর্শেদ ইমাম, জনাব মোঃ হুমায়ূন কবীর সহ সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
সোনালী ব্যাংক লিমিটেড এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ মোস্তফা আলী সিদ্দিকী ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংকের সকলস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
ডেপুটি জেনারেল ম্যানেজার মহোদয় তার বক্তব্যে বলেন সোনালী ব্যাংক এ দেশের আপামর জনগণের ব্যাংক। যুগপোযোগী আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে সোনালী ব্যাংক তার অভিষ্ট লক্ষে পৌঁছে যাবে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
