রা জ শা হী র আ লোঃ – আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দায় রিপন হোসেন (১৮) নামে এক যুবকের ধানক্ষেতে মরদেহ পাওয়া গেছে। নিখোঁজের ১২ ঘন্টা পর (২৪) মার্চ বৃহস্পতিবার সকালে বিলে ধানক্ষেতের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা মান্দা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
নিহত রিপন হোসেন উপজেলার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের ডোডাঙ্গি পূর্ব পাড়া গ্রামের আনোয়ার হোসেন (পাইলট)এর ছেলে।জানা যায়, (২৩) মার্চ বুধবার রাতে তার বাড়ির কাছে ইসলামী মাহফিল সোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তারপর থেকে বাড়িতে ফেরেনি রিপন হোসেন।
তার পরিবারের লোকজন বাড়ির আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পরদিন সকালে ধানক্ষেতের পাশে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, (২৪) মার্চ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয় এবং ধানক্ষেত থেকে রিপন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
