Maria Smolnitcaia, 52, is a singer living on a TB ward in Balti, Moldova. Smolnitcaia says "When we take the pills, we feel worse. I'm losing my hearing a little. I feel pain in my bones, in my whole body."
আলো সা রা দে শ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে।
একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭১৫ জনে।
এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১১১৪ জন। করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জনে।
