রা জ শা হী র আ লোঃ – সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর মান্দায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়েছে।পরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মান্দা উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা। সাবেক উপজেলা ওলামা লীগের সভাপতি আবুল কাশেম, নবগ্রাম জামে মসজিদের খতিব মোজাম্মেল হক, শিক্ষক আব্দুল মতিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
