আলো সা রা দে শ ডেস্ক: আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।
