আ লো স্পো র্ট স ডে স্ক : লাহোরে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ করেছিল অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত থাকা দুই ব্যাটার ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি খেলতে থাকেন স্বাচ্ছন্দে।
৫ উইকেটে ২৩২ রানে শুরু করা অজিদের স্কোর একপর্যায়ে ছিল ৫ উইকেটে ৩৪১। তবে নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদিদের দুর্দান্ত বোলিংয়ে বেশি দূর যেতে পারেনি কামিন্সরা। গুটিয়ে গেছে ৩৯১ রানে।
দলীয় ৩৪১ রানে সাজিদ খান অ্যালেক্স ক্যারিকে ফেরানোর পর অস্ট্রেলিয়ার শেষ চারটি উইকেট দ্রুতই তুলে নেন নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি। নাসিম ৫৮ রানে ও আফ্রিদি ৭৯ রানে চারটি করে উইকেট নেন।
একটি করে উইকেট পান নোমান আলী ও সাজিদ খান। খাজাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। ২১৯ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন তিনি। ক্যামেরন গ্রিন ৭৯ ও অ্যালেক্স ক্যারি ৬৭ রান করেছেন।
এ ছাড়া স্টিভ স্মিথের ব্যাট থেকে এসেছে ৫৯ রান। উল্লেখ্য যে, দুদলের মধ্যকার প্রথম দুই টেস্টই ড্র হয়েছে। তাই এই টেস্টে বিজয়ীদের হাতেই উঠবে ‘বেনো-কাদির ট্রফি’।
