Pope Francis meets Ukrainian President Volodymyr Zelenskyy during a private audience at the Vatican in this Feb. 8, 2020, file photo. The pope and Zelenskyy spoke on the phone March 22, 2022, before the president addressed the Italian parliament virtually. (CNS photo/Gregorio Borgia, Reuters pool)
আ লো আ ন্ত র্জা তি ক ডে স্ক: ভিডিও লিংকের মাধ্যমে ইতালির পার্লামেন্টে বক্তব্য রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে তিনি ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও কথা বলেন।
মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে।
ইতালির পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি ইউক্রেনে রুশ আগ্রাসনের কঠোর সমালোচনা করেন।
এর আগে জেলেনস্কি পোপ ফ্রান্সিসের সঙ্গে কথা বলেন এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে ভ্যাটিকান সিটির মধ্যস্থতা প্রত্যাশা করেন।
পরে এক টুইটার পোস্টে জেলেনস্কি জানান, তিনি পোপকে ইউক্রেনের ‘জটিল মানবিক পরিস্থিতি’ সম্পর্কে অবগত করেছেন এবং যেভাবে রুশ বাহিনী মানবিক করিডোরগুলোকে বন্ধ করে দিয়েছে, তা জানিয়েছেন।
সোমবার জেলেনস্কি জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার সম্ভাব্য স্থান হতে পারে জেরুজালেম।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ।
সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।
রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।
