রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ মোঃ গোলাম কবির সুমেল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট জরিপট্টি হাবল মিয়ার মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ গোলাম কবির সুমেল মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এরঅকার মোঃ আবু জায়েদের ছেলে।এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, শনিবার (১৯ মার্চ), সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার জিরো পয়েন্ট জরিপট্টি হাবল মিয়ার মার্কেটের একটি দোকানে বাংলাদেশে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে ১৩১ প্যাকেট ছোট বড় বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা জব্দ করাসহ দোকানী গোলাম কবির সুমেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা অপর এক সহযোগী পালিয়ে যায়।
অভিযানটি পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসানের নেতেৃত্বে এসআই মোঃ মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিলো আরএমপি ডিবি
