আলো সা রা দে শ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে ৯নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি উনিটের চেষ্টায় রোববার রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাত পৌনে ৯টার দিকে সেখানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ শুরু করে।
মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় রাত ৯টায়। তবে তিনি আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। তিনি জানান, পর্যবেক্ষণ শেষে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।
