রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীতে আন্ত:উপজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় পবা উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। তারা প্রতিযোগিতার ফাইনাল খেলায় ৩-০ সেটে বাগমারা উপজেলা দলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে বাগমারা উপজেলা দল।
শনিবার (১৯ মার্চ) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
এর আগে, সকালে রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী (অনু) সহ রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় পবা উপজেলা, বাগমারা, গোদাগাড়ী, তানোর, মোহনপুর, দূর্গাপুর, পুঠিয়া, চারঘাট, বাঘা রাজশাহী-এই ৯টি উপজেলা দলের ১০৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন
