রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়।
এর আগে উপজেলা চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য আয়েন উদ্দিন। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, সহকারী কমিশনার (ভুমি) শেখ এহসান উদ্দিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।
বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম, শাহমুখদুম থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাবেয়া বসরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রানীসম্পদ অফিসার ডা: মো. মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপার ভাইজার মোঃ মুসলেহুদ্দীন, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আকতার, উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজেদা বেগম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি আব্দুল হক, পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
