আলো কৃ ষি ডেস্ক: স্টাফ রিপোর্টার
আলুর ফলন ভালো হওয়ায় কৃষকরা লাভের আশার স্বপ্ন বুনছে। রাজশাহী জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রর চেয়ে অধিক ফলন হওয়ায় লাভের স্বপ্ন দেখছে কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, রাজশাহী জেলায় এবার লক্ষমাত্রার চেয়ে অধিক ফলন হয়েছে আলুর। এর মধ্যে স্থানীয় চাহিদা মিটিয়ে। বাকি আলু বাইরের জেলায় বিক্রির জন্য সরবরাহ করা হবে।
সূত্র জানায়, বিগত ২০২০-২১ মৌসুমে রাজশাহীতে আলুর ফলন তেমন হয় নাই। এবং তেম দাম ও পাই নাই। এবার সেই হিসাবে রাজশাহীতে আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবং দাম ও ভালো পাওয়া যাচ্ছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার টুলটুলিপাড়ার আলু আবাদকারী কৃষক রেজাউল করিম জানান, এবার তিনি সাড়ে চার কাঠা (প্রায় ৭ শতাংশ) জমিতে আলুর আবাদ করেছিলেন। ওই জমি থেকে তিনি চলতি মৌসুমে গতবারের তুলনায় অধিক আলু উৎপাতন করে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক উম্মে সালমা জানান, রাজশাহীর চাষিরা এবার অধিক আলু উৎপাদন করেন। এই জেলার চাহিদা পূরণ করে এই আলু এখন অন্য জেলাতেও সরবরাহ ও বিক্রি করা হয়।
সারা দেশে মার্চের প্রথম দিকে হঠাৎ আলুর দাম বেড়ে গেছে। রাজশাহীতেও ভোক্তাদের বেশি দামে আলু কিনতে হয়। মার্চের শুরুতে রাজশাহীতে আলুর দাম ছিল ১৫-১৭ টাকা। প্রথম সপ্তাহে দাম বাড়তে বাড়তে হয়ে যায় কেজিতে প্রায় ২০ টাকা।
বর্তমানে রাজশাহী নগরের সাহেববাজার কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
তাদের দেয়া তথ্যমতে, বাজারে আলুর সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিক্রেতারা বলছেন, দাম পেয়ে অনেক কৃষক আগেভাগেই আলু তুলছেন। ফলে বাজারে আলুর সরবরাহ বেশি। এ কারণে বাজারে আলুর দাম সিথিল রয়েছে।
