রা জ শা হী র আ লোঃ – আল আমিন স্বাধীন
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ জনগণের সুনামের সাথে কাজ করছেন। গত ১১নভেম্বর ৬নং কামারগাঁ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলে রাব্বী ফরহাদ নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ-সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে ১৯২৮ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন ফজলে রাব্বী ফরহাদ।
নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ বলেন, আমি আমার ইউনিয়ন পরিষদে তিন মাস হলো নতুন বসেছি আর আমার ইউনিয়নের সকল ইউ’পি সদস্যদের কে সাথে নিয়ে প্রতিটি গ্রামে গ্রামে আমি নিজে গিয়ে তাদের সমস্যা সমাধান করি ও আমি ইউপি সদস্য গণ ও সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে নিয়ে আমি আমার ইউনিয়নের সকল কাজ করে যেতে চাই পাঁচটি বছর।
আমার পাশে যেমন আমার ইউনিয়ন বাসী থেকে আমাকে নির্বাচিত করেছে তেমনি করে আমি আমার ইউনিয়ন বাসীদের পাশে দাঁড়াতে চাই । পরিশেষে (১২মার্চ) শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে তার ইউনিয়নের টিসিবির দ্রব্য মুল্যের কার্ড বিতারণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ।
