আলো সা রা দে শ ডেস্ক: দিন ও রাতের তাপমাত্রা গত কয়েকদিন অনেকটাই অপরিবর্তিত রয়েছে। আগামী তিনদিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আবারও বৃদ্ধির ধারায় ফিরতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গতকাল শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল ছিল তেঁতুলিয়ায়। গত শুক্রবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। একদিন আগে যা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম জানান, গতকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।
