রা জ শা হী র আ লোঃ – নাচোল প্রতিনিধি
চাঁপাইনাববগঞ্জের নাচোলে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় পুলিশের সহযোগিতায় মোটরসাইকেলসহ চোরকে আটক করা হয়েছে।
গতকাল দুপুর ২টা ৩৫মিনিটের সময় নাচোল থানা গেইটের মাইক্রো স্ট্যান্ড থেকে মুরাদপুর গ্রামের আবু বাক্কারের ছেলে ছাত্রদল নেতা আলমগীর কবির কাজলের বাজাজ কোম্পানীর পালশার(নবাবগঞ্জ-ল-১১-১৭১৬) ১৫০সিসির মোটরসাইকেলটি দু’জন চুরি করে পালানোর সময় ততক্ষনাত জানতে পেরে থানাপুলিশের টহল দলকে জানালে ওই চোরকে ধাওয়া করে মাঠপাড়া এলাকা থেকে আটক করেন নাচোল থানার এএসআই মোত্তালেব ও তার সঙ্গিরা।
মোটর সাইকেল মালিক আলমগীর কবির কাজল জানান, তার মোটরসাইকেলটি থানা গেইটের মাইক্রো স্ট্যান্ডে রেখে তার বন্ধুদের সাথে আলাপ করছিলেন। এরই মধ্যে ফিরে দেখেন তার মোটরসাইকেলটি ২জন অপরিচিত ব্যক্তি নিয়ে পালিয়ে যাচ্ছে।
ততক্ষনাত পুলিশের টহল দলকে খবর দিলে পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলসহ চোরকে উপজেলার মাঠপাড়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিঞ্জাসাবাদে সে শিবগঞ্জ থানার মনাকশা খাশের হাটের সাত রশিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম(৩০)বলে স্বীকার করেছে। উল্লেখ্য ৪মার্চ নাচোল বিএম মার্কেট চত্বর থেকে বাসস্ট্যান্ডের আব্দুল গনির একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল চুরি হয়।
