আলো সা রা দে শ ডেস্ক: কিশোরগঞ্জের হোসেনপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদ মিয়া (৪০) নামে এক আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বোরহান (৩৮) নামে এক আরোহী।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঠাডারকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা আসাদ মিয়া (৪০) ওই উপজেলার পশ্চিম দীপেশ্বর এলাকার আবদুল গণির ছেলে। তিনি বালুর বেচা-কেনার ব্যবসা করতেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যান, আসাদ ও বোরহান ব্যবসার কাজের জন্য মোটরসাইকেল করে যাচ্ছিলেন। পথে ঠাডারকান্দা বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আরোহী আসাদ ও বোরহান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
পরে ময়মনসিংহের একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন। হোসেনপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
