আলো সা রা দে শ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৫৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন পাঁচজন নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১০৫ জনে, আর শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮০১ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১৮৮টিতে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। সেদিন থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।
এছাড়া গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৩৯৯ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জনে।
আগের দিন বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিলো। শনাক্ত হয়েছিলো ৩২৭ জনের।
