রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় গত মঙ্গলবার। সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টার সময় এই উপজেলা চত্বর থেকে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাট্য রেলি বের করা হয়। ইহার পর উপজেলা হলরুমে এই দিবসের তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ আলোচনা সভা শুরু হয়।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জাতীয় সংসদ সদস্য -৫৪ রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের এমপি জনাব মোঃ আয়েন উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, জাতীয় সংসদের স্পিকার একজন মহিলা, শিক্ষা মন্ত্রী একজন মহিলা, মহিলা বিষয়ক মন্ত্রী একজন মহিলা, অন্যান্য পদে মহিলারা স্ব-স্ব জায়গায় থেকে কাজ করে যাচ্ছে।
তিনি পারিবারিক দিকটাও একটু তুলে ধরেন। বাইরে আমরা পুরুষরা যাই করি, বাড়িতে আসার পর আমরা আমাদের স্ত্রীদের কাছে জবাবদিহির মধ্যে পরি। কেননা সেও একজন নারী। আমাদের মা, বোন তারাও এক- একটি নারী। নারীর প্রতি সহিংসতা আমাদের দেশে অনেক কমেছে। আরও কমে আসবে। মেয়েদের উত্যক্ত করা, ইফটিচিং করা থেকে আমাদের যুব সমাজ দুরে থাকবে এটাও তিনি আশা করেন।
আমাদের দেশের নারীরা বিশ্বের অন্যান্য দেশের নারীদের সঙ্গে তাল মিলিয়ে সামনে অগ্রসর হবে বলে তিনি আশা করেন। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের বিষয়ে অনেক ওয়াকিফহাল। অন্যান্য বক্তারাও এইসব বিষয়ে কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন এই উপজেলার নির্বাহী কর্মকর্তা এম,সানোয়ার হোসেন। এই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা যুব লীগের সভানেত্রী সানজিদা রহমান রিকতা।
উপজেলা কৃষি অফিসার রহিমা খাতুন। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রোকনুজ্জামান। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেএী মোসাঃ ডলি খাতুন। মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোসাঃ রুবিনা আকতার।
৬ নং জাহানাবাদ ইউ’পি চেয়ারম্যান মোঃ হজরত আলি। সভাপতিত্ব করেন এই উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। উপস্হাপনার দায়িত্বে ছিলেন প্রভাষক ও ধারা ভাষ্যকার মোঃ আমজাদ হোসেন। এই উপজেলার সব ইউনিয়ন, পৌরসভা, আশপাশের সব মহিলারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
