রা জ শা হী র আ লোঃ – চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে নূর মোহাম্মদ খান নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার রানিহাটীর পাঠান পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জনায়, গত বুধবার বিকেলে পূর্বশত্রুতার জেরে নূর মোহাম্মদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।
এ সময় তারা বাড়িটি থেকে আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নদগ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই নূর মোহাম্মদ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, চুটু খান, নয়ন খান, জুবায়ের, জালাল, নূরী বেগম, জলি খাতুন, হেনা বেগম, সালমা বেগম, মৌসুমি বেগম, মাতোয়ারা বেগম, রৌশন আরা।
নূর মোহাম্মদ জানান, অভিযুক্তরা আমার বাড়ির লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে। ওই সময় তারা আমাদের বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেয়। গত বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন আমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জিয়াউর রহমান জানান, গত বুধবার দিবাগত রাতে নূর মোহাম্মদের বাড়িগে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফয়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, এক নাবিক নিহত॥ইউক্রেনে চলমান যুদ্ধে অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলা হয়েছে। এই হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে।
উক্ত জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক ছিলেন। চট্টগ্রামস্থ বাংলাদেশ শিপিং করপোরেশনের ক্যাপ্টেন মুজিবুর রহমান জাহাজে হামলার সত্যতা নিশ্চিত করেছেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর সুমন মাহমুদ এক নাবিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, আটকেপড়া বাংলার সমৃদ্ধি জাহাজে ২৯ জন নাবিক ছিল।
বাকি ২৮ জন বর্তমানে সুস্থ এবং নিরাপদ আছেন। হামলায় জাহাজের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মূলত জাহাজের ব্রিজের উপর এই হামলা হয়েছে। চট্টগ্রামস্থ বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা যায়, ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রুশ বাহিনীর রকেট হামলার ঘটনা ঘটে। এই সময় বাংলাদেশি জাহাজটিতে আগুন ধরে যায়।
জাহাজের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নেভানো হলেও হামলায় বাংলাদেশি নাবিক থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন বলে জাহাজে থাকা অপর নাবিকরা জানিয়েছেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের পক্ষ থেকে এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে করপোরেশন সূত্রে জানা গেছে।
তবে এ ব্যাপারে শিপিং করপোরেশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ-ই ফোন ধরেননি। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি থেকে বাংলার সমৃদ্ধি জাহাজটি ২৯ জন নাবিক নিয়ে ইউক্রেনে আটকা পড়ে।
